মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে লিগ্যাসি আর্কিটেক্ট
ফেনীর ছাগলনাইয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে শুরু। পেছনে ফিরে দেখি, জীবন বদলেছে পাঁচটি পরিচয়ের ভেতর দিয়ে।
শিক্ষার্থী ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
“আমি গ্রামের ছেলে; আমাকে পড়াশোনা করে দাঁড়াতে হবে।”
ফেনী সরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা, পরে চাকরির পাশাপাশি IUBAT থেকে B.Sc.
সফল করপোরেট পেশাজীবী
“আমি একজন সফল ইঞ্জিনিয়ার।”
পিএসপি গ্রুপ, একটি মাল্টিন্যাশনাল, আনোয়ার গ্রুপ, লিপি গ্রুপ ও পারটেক্স স্টার গ্রুপ — বিভাগীয় প্রধান, ২০২৩-এ এমপ্লয়ি অব দ্য ইয়ার।
ওয়েলথ বিল্ডার ও বিনিয়োগকারী
“ভালো বেতন মানেই নিরাপত্তা নয়।”
করোনার পরে প্রথম সম্পদে বিনিয়োগ। প্রশ্ন বদলে গেল: “কত আয় করছি?” থেকে “কী গড়ছি?”
উদ্যোক্তা ও বিজনেস কনসালট্যান্ট
“আমার জ্ঞান শুধু আমার জন্য নয়।”
ক্যারিয়ার কাউন্সেলিং, SMART Skill Hub, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, তারপর রিয়েল এস্টেটে পার্টনারশিপ।
লিগ্যাসি মেন্টর ও লিগ্যাসি আর্কিটেক্ট
“আমি এমন কিছু গড়তে চাই, যা আমার পরেও মানুষের কাজে আসবে।”
লাখ টাকার বেশি বেতনের চাকরি ছেড়ে পূর্ণকালীন উদ্যোক্তা — Empower Academy-র প্রতিষ্ঠাতা, Land World Ltd.-এর DMD।
আমি একসময় ভালো উপার্জন করার জন্য কাজ করতাম। পরে বুঝেছি, উপার্জনের পাশাপাশি সম্পদ তৈরি করাও জরুরি। আর এখন বিশ্বাস করি, সেই স্বাধীনতা, জ্ঞান ও সম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করে একটি অর্থবহ লিগ্যাসি তৈরি করাই আসল লক্ষ্য।
— লিগ্যাসি আর্কিটেক্ট ব্লুপ্রিন্ট, ভূমিকা









